শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ PM

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০২:২০:৫৬ PM

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি


জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় শনিবার (২৫ এপ্রিল) সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত পাঠানটুলা-১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে বিমানবন্দর-১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটিসহ আশপাশের এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।


জৈন্তা বার্তা/আরআর