বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ AM

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ০৮:৩১:০৫ PM

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

জৈন্তা বার্তা


মোহাম্মদ মস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি -বড়লেখায় নানা আয়োজনের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হল বাংলা নতুন বছর ১৪৩৩। পহেলা বৈশাখ মঙ্গলবার বর্ণাঢ্য র‍্যালি' ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

বড়লেখা উপজেলা প্রসাশন ও শিল্পকলা একাডেমি এবং সম্মিলত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, শেষে কবিতা আবৃত্তি, নৃত্য আর বর্ণিল গান পরিবেশনায় মুখর হয়ে ওঠে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন। 

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যাপক জহির আহমদ ও অনুষ্ঠানের সদস্য সচিব রাসেল আহমদ এবং তারুণ্য নাইট গোষ্ঠীর সদস্য হানিফ পারভেজ'র যৌথ সঞ্চালনায় দিনব্যাপী আয়োজনে ছিল নাছ, গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছিল বৈশাখী মেলা এবং হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা। এই আয়োজনগুলো উৎসবের আমেজে এক ভিন্ন মাত্রা যোগ করে।

উৎসবে আগত অংশগ্রহণকারীরা বলেন,পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে যা সব ভেদাভেদ ভুলে নতুন বছরে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়।

অনুষ্ঠানে ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, নজরুল একাডেমির উপদেষ্টা, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক জুনেদ রায়হান রিপন, প্রথমা সঙ্গীত একাডেমির পরিচালক তফন চৌধুরী, সদস্য সুভাষিশ দত্ত ও স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিকেলে নজরুল একাডেমির শিক্ষার্থীদের সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হওয়া এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় অর্জন করায় তাদেরকে সম্মাননা স্মারক দেয়া হয়। তারা হলেন নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় সাধারণ নৃত্যে চুড়ান্ত পর্বে অংশ গ্রহণকরায় প্রিয়ান্তিলা ঘোষ, নতুন কুড়ি উচ্চাঙ্গ নৃত্যে ও সৃজনশীল নৃত্যে সারাদেশে ১১তম স্থান অর্জন করায় অদিত্রী পাল পরী, নতুন কুড়ি প্রতিযোগিতায় ইয়েস করার্ড পেয়ে অংশগ্রহণ ও মার্কস অলরাউন্ডার ২০২৫ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী অদ্রিতা পাল জুই, উচ্চাঙ্গ নৃত্যে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন কারি অদিতি দাস ইচ্ছা, লোকনৃত্যে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন কারি অর্নি দেবনাথ, উচ্চাঙ্গ নৃত্যে সেরা পাঁচে অন্তর্ভুক্ত (ফাইনালিস্ট) শুভ শ্রী রায় এবং  প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ অজর্ন কারি মোয়াজ্জেম লাবিবা বিনতে হামিদ। 



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে