কুলাউড়ায় হাওরে মৎস্য রক্ষায় বালাইনাশকের ক্ষতি নিয়ে প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০১ AM

কুলাউড়ায় হাওরে মৎস্য রক্ষায় বালাইনাশকের ক্ষতি নিয়ে প্রশিক্ষণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ১০:৩৩:৫১ PM

কুলাউড়ায় হাওরে মৎস্য রক্ষায় বালাইনাশকের ক্ষতি নিয়ে প্রশিক্ষণ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় হাওরের মৎস্য সম্পদ রক্ষায় কৃষিখাতে ব্যবহৃত বালাইনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ।
প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, বর্ষা মৌসুম শেষে হাওরাঞ্চলে পানি কমে যাওয়ায় রবি শস্য বিশেষ করে বোরো ধান চাষ শুরু হয়। সর্বোচ্চ ফলনের আশায় অনেক কৃষক অনিয়ন্ত্রিতভাবে বালাইনাশক ব্যবহার করেন, যা হাওরাঞ্চলের মাছ, গবাদিপশু এবং সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ প্রেক্ষাপটে বালাইনাশক ব্যবহার নিয়ন্ত্রণ বা সীমিত করে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় সকল কৃষককে সচেতন থাকতে হবে। তিনি বলেন, হাওরাঞ্চলের জীববৈচিত্র্যকে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে যথোপযুক্ত কর্মপদ্ধতি নির্ধারণে সবার আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
প্রশিক্ষণে জেলা মৎস্য কর্মকর্তা প্রধান প্রশিক্ষক ড. মো. আরিফ হোসেন বলেন, অপরিকল্পিতভাবে বালাইনাশক ব্যবহার করলে হাওরের পানিতে বিষাক্ততা বৃদ্ধি পায়। এতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি করে। তাই টেকসই কৃষি চর্চা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী