শ্রীমঙ্গলে ছেলের হাতে প্রাণ গেল বাবার, শ ঙ্কা জ ন ক বড় ভাই
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ AM

শ্রীমঙ্গলে ছেলের হাতে প্রাণ গেল বাবার, শ ঙ্কা জ ন ক বড় ভাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ০৭:৪৯:২৫ PM

শ্রীমঙ্গলে ছেলের হাতে প্রাণ গেল বাবার, শ ঙ্কা জ ন ক বড় ভাই

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই খুনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মরহুম আসকর মিয়ার ছেলে মো. আকল মিয়া (৮৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর বড় ছেলে যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ (৪৭)।

স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ হোসে বলেন, মশিক মিয়া (৩৫) তার দুই শিশু সন্তানকে মারধর করছিল। এসময় তার পিতা আকল মিয়া নাতিদের মারধর করতে বাধা প্রদান করেন, একপর্যায়ে পিতা-পুত্রের বাকবিতন্ডা হয়।

এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি দেখে তার বড়ভাই যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ এগিয়ে এসে ছুরিটি কেড়ে নিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোটভাই মশিক।

পরবর্তিতে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আকল মিয়াকে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং তার বড়ছেলে যুবলীগ নেতা শহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট রেফার্ড করা হয়। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।  কৃষি পণ্যের বাজার

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মুঠোফোনে  জানান, অভিযুক্তকে নিজ এলাকার একটি পাহাড়ে লুকিয়ে থাকাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ