যে কারণে কাল সিলেটে আসছেন মন্ত্রী মুক্তাদির
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM

যে কারণে কাল সিলেটে আসছেন মন্ত্রী মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ১১:০৪:১২ PM

যে কারণে কাল সিলেটে আসছেন মন্ত্রী মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেটে এক দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) তাঁর এই সফর অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয় সূত্রে প্রকাশিত সরকারি সূচিতে জানানো হয়েছে।

সফরকালে তিনি সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন, ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সরকারি সূচি অনুযায়ী- সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী বাসিয়া খাল পরিদর্শন করবেন। দুপুর ১টায় শেখঘাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

দুপুর ২টা ৩০ মিনিটে টিলাগড়ের প্রয়াত অধ্যাপক সৈয়দ মকসুদ আলী এবং কাজীটুলার প্রয়াত শামীম খানের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিকাল ৩টা ৩০ মিনিটে হাটখোলা ইউনিয়ন বিএনপির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

বিকাল ৫টা ২০ মিনিটে নিজ বাসভবনে কালীঘাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

সংশ্লিষ্টরা জানান, এই সফরের মাধ্যমে মন্ত্রী স্থানীয় অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি এবং রাজনৈতিক-সামাজিক নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ