জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ PM

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৬:৩৭:১৩ PM

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠন

নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন নির্বাচন-২০২৬ খ্রি. বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২১৮ জন শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। ভোট শেষে গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফ উদ্দীন (লিটু)। তিনি সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ। তিনি সারিঘাট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক।

এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল আলম।এছাড়া অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুফিজুর রহমান এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহমুদুল হাসান।

নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার   আজিজুল হক খোকন। তিনি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় শিক্ষক মহলের প্রতি কৃতজ্ঞতা   প্রকাশ করেছেন।

এদিকে নব নির্বাচিত সভাপতি মোঃ শরিফ উদ্দীন (লিটু) ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এক যৌথ বক্তব্যে সকল ভোটার শিক্ষক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা