গোয়াইনঘাটে ট্রাক পিকআপ মুখোমুখি সং ঘ র্ষ : অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যুবক
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ AM

গোয়াইনঘাটে ট্রাক পিকআপ মুখোমুখি সং ঘ র্ষ : অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যুবক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ০৪:৪৫:১৪ PM

গোয়াইনঘাটে ট্রাক পিকআপ মুখোমুখি সং ঘ র্ষ : অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যুবক

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কে আজ ভোরে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর বোলেরা পিকআপের চালক পালিয়ে যায় এবং বালুবাহী ট্রাকটি রাস্তার খাদে উল্টে পড়ে যায়। ট্রাকের চালক কৌশলে গাড়ি থেকে বেরিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ৬ মার্চ সকাল আনুমানিক পাঁচটায় নওয়াগাঁও ব্রিক ফিল্ডের সামনে। জানাযায় সকাল পাঁচটায় দক্ষিণ দিক থেকে বেপোয়ারা গতিতে আসা সালুটিকর গোয়াইনঘাট সড়কের নওয়াগাঁও ব্রিকফিল্ডের সামনে টার্নিং পয়েন্ট পেরিয়ে বুলেরা পিকআপের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি সড়কের পূর্ব পাশে একটি টিনশেড দোকানের পাশেই উল্টে পড়ে। দোকানে ঘুমিয়ে ছিলেন,নওয়াগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে যুবক জাহাঙ্গীর। ট্রাকটি দোকান থেকে অল্প একটু সামনে পড়ায় প্রাণে রক্ষা পান যুবক জাহাঙ্গীর। এই দুর্ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দিদারুল আলম সরেজমিনে উপস্থিত হয়ে পিকআপটি জব্দ করেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

জৈন্তাবার্তা/সুলতানা