বড়লেখায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২২ AM

বড়লেখায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৭:৩৬:১৬ PM

বড়লেখায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

সংগৃহীত


মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সম্মানে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বড়লেখায় সংবর্ধনা, নগদ অর্থ উপহার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  সংবর্ধনা ও নগদ অর্থ উপহার এবং আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার- ১ (বড়লেখা- জুড়ী)  আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রব, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সাইফুল আলম রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের 

নেতা নাদের আহমদ প্রমূখ।অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও নগদ অর্থ উপহার বিতরণ করাহয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ