কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইন্দোনেশিয়ার ‘জ্যাপফা পিটিই’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক

কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইন্দোনেশিয়ার ‘জ্যাপফা পিটিই’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১১:১৬:২৩ অপরাহ্ন

কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইন্দোনেশিয়ার ‘জ্যাপফা পিটিই’

ছবি:সংগৃহীত


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ‘জ্যাপফা পিটিই’-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের নীতিগত সহায়তা ও সংস্কার কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উন্মুক্ত ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরে কৃষি ও পোল্ট্রি খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরনের বিনিয়োগ দেশের কৃষি ও পোল্ট্রি খাতকে শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বৈদেশিক বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

বৈঠকে ‘জ্যাপফা পিটিই’-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। তিনি দেশের ক্রমবর্ধমান বাজার, সম্ভাবনাময় কৃষি খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ‘জ্যাপফা’ ২০২০ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে এবং ইতোমধ্যে পোল্ট্রি ফিড খাতে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম ‘বে গ্রুপ’-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে বর্তমানে ‘জ্যাপফা’র বার্ষিক টার্নওভার প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি, বে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউর রহমান এবং ডিরেক্টর আসিফুর রহমান উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল