সংগৃহিত
জগন্নাথপুরের কেশবপুর ফুটবল প্রিমিয়ার লীগের কমিটি গঠন করা হয়েছেে। রোববার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে পৌরএলাকার কেশবপুর নতুন বাজারে সাবেক কাউন্সিলর আলাল হোসেন এর সভাপতিত্বে এবং বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মোহন মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আবু হেনা রনি কে সভাপতি এবং টিটু হোসাইনকে সাধারণ সম্পাদক করে কেশবপুর ফুটবল প্রিমিয়ার লীগের কমিটি গঠন করা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সালাহ উদ্দিন মিঠু, সানাফর আলী, লিটন মিয়া, এখলাছ মিয়া,আবু মিয়া,কেশবপুর ক্রিকেট ক্লাবের সভাপতি হোসাইন নুর আহমেদ,তরুন সমাজসেবক আকমল হোসেন,কেপিএলের সভাপতি শেখ আফজল হোসেন বাঘাই,কেশবপুর ক্রিকেট ক্লাবের কোষাধ্যক্ষ রিপন মিয়া,সানী আহমেদ,রিপন মিয়া,নিজাম উদ্দিন মুন্না,সেবুল মিয়া,আলী হোসেন,সানুর আলী,আতিকসহ আর ও অনেকে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




