ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২১ AM

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ১২:৫৯:৩৯ PM

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় ছাতক কোর্ট রোডস্থ উপজেলা গেট সংলগ্ন তানজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ মিয়ার সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ। শুরুতেই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, লুৎফুর রহমান শাওন, ফজল উদ্দিন, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, মাহমুদ আলম, মোশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, অজিত কুমার দাশ, হাকীম ফারুক আহমদ নোমান, তাজিদুল ইসলাম, আশফাকুর রহমান সায়েম, আবু বক্কর চৌধুরী, জুনেদ আহমদ রুনু, দিলোয়ার হোসেন, জানে আলম, জামরুল ইসলাম রেজা, লোকমান আহমদ, জাহাঙ্গীর আলম মেহেদী প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর