বড়লেখায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম দিন ৩৮৯ জন অনুপস্থিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৭ AM

বড়লেখায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম দিন ৩৮৯ জন অনুপস্থিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১২:৫০:৩৭ AM

বড়লেখায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম দিন ৩৮৯ জন অনুপস্থিত

ছবি:সংগৃহীত


দীর্ঘ প্রতীক্ষার পর (১৫ এপ্রিল) বুধবার থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। (২০২৫ সালের) প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ছিল বাংলা বিষয়ের পরীক্ষা।
মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় নিবন্ধিত ১২৮৬ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩৮৯ জনই থেকেছে অনুপস্থিত। অনুপস্থিতির শতকরা হার ৩০.২৪।
উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৩ মাস বিলম্বে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
উপজেলা শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম জানান, সর্বশেষ ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়।
উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০ টি কিন্ডার গার্টেন স্কুলের ১২৮৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছিল। তাদের প্রবেশপত্রও স্কুলগুলোতে সরবরাহ করা হয়। বুধবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৩৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে