সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ছয়টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমের সামনে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম ও বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, শোয়েব আহমেদ, কামরুন্নাহার, সানজিদা ইসরাত, মোর্শেদা আক্তার, তামান্না আক্তার, মামুন রশিদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীরা।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৪ হাজার ৫০০ জন কৃষক এই সুবিধা পাবেন।
উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়, প্রতিজন আউশ চাষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবেন।
জৈন্তা বার্তা/আরআর




