বড়লেখায় রাহিম'স স্পোর্টস সেন্টার ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৯ AM

বড়লেখায় রাহিম'স স্পোর্টস সেন্টার ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০৯:২১:০৫ PM

বড়লেখায় রাহিম'স স্পোর্টস সেন্টার  ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখায় আধুনিক সুবিধাসম্পন্ন রাহিম'স স্পোর্টস সেন্টার   নামে ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ) রাত ৮ টায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে স্টেডিয়ামটির উদ্ভোধন করেন সমাজসেবক ও দানবীর এবং ব্যবসায়ী ব্যক্তিত্ব রাহিম'স স্পোর্টস সেন্টারে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  মো. সাইদুল ইসলাম। 


উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে

সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ফুটবলার আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা নায়েবে আমির ফয়ছল আহমদ,পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা

সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমিন, মুফতি জিয়াউল হক,সমাজসেবক খালেদ আহমদ, কুলাউড়া ফুটবল রেফারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুসা আহমেদ সুয়েট, ধারাভাষ্যকার ইকবাল হোসেন প্রমুখ। 

আয়োজকদের আশা, এই ইনডোর স্টেডিয়াম বড়লেখাসহ আশপাশের এলাকার তরুণদের জন্য খেলাধুলার একটি নিরাপদ ও প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে ও যুবসমাজের  মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে