বালাগঞ্জ তয়রুনেচ্ছা বিদ্যালয়ে বিদায়ী অনুষ্টান
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ PM

বালাগঞ্জ তয়রুনেচ্ছা বিদ্যালয়ে বিদায়ী অনুষ্টান

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৬:৫৩:৫০ PM

বালাগঞ্জ তয়রুনেচ্ছা বিদ্যালয়ে বিদায়ী অনুষ্টান

সংগৃহিত


বালাগঞ্জ উপজেলা নারী শিক্ষা প্রতিষ্টান তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্টান, বার্ষিক মিলাদ মাহফিল ও ইসলামী বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে|  ১৬ এপ্রিল ২০২৬ইং  বিদ্যালয় সামছুল হক, হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক|

প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম| বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, ইউপি  সদস্য মনসুর আহমদ, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আমিন আক্তার ফাইজা, মৌমিতা জাহান মাসফি, ˆশল দেবনাথ|  শিক্ষক ˆভরব চন্দ্র নাথ এর পরিচালনায় অনুষ্টানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রহিমা খাতুন, নাজনীন অরা তাহেরা খানম, সুর্পনা রানী নাথ, ফিকেশ চন্দ্র নাথ, দুলন রানী বৌমিক,  মোঃ আব্দুল মান্নান, শামীম আহমদ, রেজাউল করিম, অফিস সহকারী নিজাম উদ্দিন, ল্যাপ অপারেটার প্রভাতী দেবনাথ সুইটি সহ অভিভাবক বৃন্দ| দোয়া পরিচালনা করেন হেডকোয়াটার জামে মসজিদের ইমাম আরমান হোসাইন| আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়| 

জৈন্তাবার্তা/সুলতানা