সিলেটে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ২১ হাজার জরিমানা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ AM

সিলেটে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ২১ হাজার জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৯:৩৪:০২ PM

সিলেটে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ২১ হাজার জরিমানা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর শাহপরাণ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালিয়ে ১৪টি গাড়ির মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর, সিলেট। এসময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শাহপরাণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।

্যাব সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী মোটরযানে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত হর্ন ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের হর্ন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, জনস্বার্থে শব্দদূষণ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ