বিশ্ব কণ্ঠ দিবসে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক সভা ও র‌্যালী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ AM

বিশ্ব কণ্ঠ দিবসে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক সভা ও র‌্যালী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১১:১৫:৪৬ PM

বিশ্ব কণ্ঠ দিবসে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক সভা ও র‌্যালী

ছবি:সংগৃহীত


বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক বিশেষজ্ঞ লেজার সার্জন ডা. নূরুল হুদা নাঈম।

এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. রুবেল আহমেদ, ভয়েস অব সিলেটের সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)-এর পরামর্শদাতা রিফাত আরা রিফা এবং ডা. মাজেদুর রহমান। এ সময় এনজেএল-এর কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নূরুল হুদা নাঈম বলেন, কণ্ঠ মানুষের অনুভূতি প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এর যথাযথ যত্ন, পরিচর্যা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে কণ্ঠস্বর সুস্থ রাখা সম্ভব। তিনি কণ্ঠস্বরকে মহান আল্লাহর একটি নিয়ামত উল্লেখ করে এ জন্য কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান।

তিনি আরও বলেন, কণ্ঠস্বরের কোনো সমস্যা দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে তা অবহেলা না করে দ্রুত ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সচেতনতা বৃদ্ধি ও সঠিক অভ্যাস গড়ে তুললে কণ্ঠস্বর সুস্থ রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে কণ্ঠস্বরের সঠিক ব্যবহার ও যত্ন বিষয়ে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ