সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ AM

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১০:৩৫:০৬ PM

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন

ছবি:সংগৃহীত


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আয়োজন করেছে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনটি পরিণত হয় সংস্কৃতিপ্রেমীদের এক মিলনমেলায়।

অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় পুরো প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

এ সময় আমন্ত্রিত অতিথিরা বাংলা সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে সুস্থ সাংস্কৃতিক ধারা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। বর্তমান সময়ে তরুণদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা ও রেড ক্রিসেন্টের সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, যমুনা ওয়েল কোম্পানির পরিচালক ও কবি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক সামসুল বাসিত শেরো ও পরিচালক মনজুর আহমেদসহ জাসাসের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, বৈশাখী উৎসব আমাদের জাতিগত পরিচয়কে আরও সুদৃঢ় করে এবং বাঙালির হাজার বছরের ঐতিহ্য বহন করে।

অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় জাসাসের শিল্পীরা বাঙালির ঐতিহ্য ও চেতনার নান্দনিক উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।

শেষে সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে উপস্থিত সকলকে এবং সিলেটবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ