বেইজিং বৈঠকের পর ইরানের অবস্থান স্পষ্ট: আপস নয়, চাই ন্যায্য সমঝোতা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ PM

বেইজিং বৈঠকের পর ইরানের অবস্থান স্পষ্ট: আপস নয়, চাই ন্যায্য সমঝোতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৪:৪৬:২৫ PM

বেইজিং বৈঠকের পর ইরানের অবস্থান স্পষ্ট: আপস নয়, চাই ন্যায্য সমঝোতা

সংগৃহীত


পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ ছাড়া অন্য কিছু মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।চীন সফরকালে বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের পর আজ বুধবার তিনি এ কথা বলেন। তিনি জানান, আলোচনায় ইরান তার বৈধ অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘বিরাট অগ্রগতি’ হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক অবস্থানই দেখা গেছে।ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্বার্থ সুরক্ষিত না হলে কোনো চুক্তিই গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে তেহরান। একই সঙ্গে আরাঘচি চীনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা ব্যক্ত করেন।অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান। তিনি হরমুজ প্রণালিতে আরোপিত সব ধরনের অবরোধ তুলে নেওয়ার ওপরও গুরুত্ব দেন।

উল্লেখ্য, পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার জন্য মার্কিন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে এবং মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে আলোচনার অগ্রগতি নিয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?