মিয়ানমারের রাখাইনে সামরিক বিমান হামলায় নিহত ৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ PM

মিয়ানমারের রাখাইনে সামরিক বিমান হামলায় নিহত ৩৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১১:২৯:৫২ AM

মিয়ানমারের রাখাইনে সামরিক বিমান হামলায় নিহত ৩৩

সংগৃহীত


বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

সোমবার রাখাইনের কিয়াউকতাও শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে অঞ্চলটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

ওয়াই হুন অং বলেন, কিয়াউকতাও শহরটি সংঘাতপূর্ণ এলাকা থেকে বেশ দূরে। তাই হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থানটির চলমান সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই।২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে।

রয়টার্স আরও জানায়, কিয়াউকতাওয়ে বিমান হামলার বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় মন্তব্য জানতে মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

মিয়ানমার সরকার এর আগে দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বন করে।আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের দাবি, গত বছরের ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর কিয়াউকতাওয়ের হামলাটি রাজ্যটিতে সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলাগুলোর একটি। 

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন