প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ PM

প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৯:৪০:৪৩ PM

প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক

সিসিক প্রশাসক


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের ভিত্তি ও শিকড়। এ কারণে প্রাথমিক শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুল আলমের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, পরিবারের পর শিশুরা সবচেয়ে বেশি সময় কাটায় বিদ্যালয়ে। বিদ্যালয়ে তারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই অর্জন করে না; নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের শিক্ষাও পায়। তাই একটি শিশুর ভবিষ্যৎ গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, একটি শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হলে প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ভালো শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং তাদের ভবিষ্যৎ জীবন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর সরকারের সময়ে মেয়েদের শিক্ষায় উপবৃত্তি, বিনামূল্যে শিক্ষা এবং ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হয়েছিল।

প্রয়াত শিক্ষক নেতা মো. শামসুল আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, শিক্ষকদের অধিকার ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে যারা কাজ করেছেন, তাদের অবদান সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপপরিচালক এ কে এম সাইফুল হাসান, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।

সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আহমদুল কিবরিয়া বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত শিক্ষক নেতা মো. শামসুল আলমের ছেলে নাজমুস সাকিব স্মৃতিচারণ করেন। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান