ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডু/বে দুই শিশুর মৃ/ত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অজান্তে শিশু দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। দুই শিশুর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




