মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃ ত্যু
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ PM

মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃ ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৮:২৭:০২ PM

মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃ ত্যু

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে মোত্তাকিন মিয়া (৮) নামে এক মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোত্তাকিন মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুন্সিবাড়ির দুলাল মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে মাদারগড়া গ্রামের নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়।

মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ুম জানান, বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার পানির ট্যাংকের পানি শেষ হয়ে যায়। এ ছাড়া টিউবওয়েলটিও নষ্ট থাকায় শিক্ষার্থীদের পুকুরে গোসল করতে পাঠানো হয়। এ সময় সাঁতার না জানা মোত্তাকিন পানিতে নেমে ডুবে যায়।তিনি বলেন, ‘গোসলের সময় মোত্তাকিন পানিতে ডুবে তলিয়ে যায়। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে মাদ্রাসায় নিয়ে আসে।’

পরে দ্রুত মোত্তাকিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মোত্তাকিনের এমন মৃত্যুতে মাদ্রাসা ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী