পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৫ PM

কর্মশালায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৮:৫২:৪০ PM

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর  গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশন নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করতে তা সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (৬ মে) নগরীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর (SUWC)’ প্রকল্পের আওতায় ‘সিলেট সিটি কর্পোরেশনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, শুধু বর্জ্য অপসারণ নয়, বরং কঠিন বর্জ্য থেকে বায়ো-প্রোডাক্ট উৎপাদনের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ইতোমধ্যে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে।

সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি। বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা ২০২১ অনুযায়ী ‘রিডিউস, রিইউজ ও রিসাইকেল (3R)’ পদ্ধতির পাশাপাশি সার্কুলার ইকোনমি বাস্তবায়নে আমরা কাজ করছি।’ তিনি আরও যোগ করেন, এই কর্মশালার মাধ্যমে প্রণীত ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা ভবিষ্যতে বর্জ্যমুক্ত সিলেট গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, স্টেকহোল্ডারদের মতামত, কারিগরি দক্ষতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই, পরিবেশবান্ধব ও জলবায়ু-সংবেদনশীল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।সিলেট সিটি কর্পোরেশন ও SNV Netherlands Development Organisation-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন এবং নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব।

কর্মশালায় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নগরীর পানি সরবরাহ, স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি
প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার
সিলেটে ‘হা-নিট্র্যা-প’ চক্রের সদস্য গ্রে-প্তার
সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস
সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান
পাথর কোয়ারি চালুতে সরকারের ইতিবাচক অবস্থান, মিলেছে সবুজ সংকেত
হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল