রাতের আঁধারে পুকুরে বি*ষ দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ AM

রাতের আঁধারে পুকুরে বি*ষ দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৫:৩১:০৬ PM

রাতের আঁধারে পুকুরে বি*ষ দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন

সংগৃহীত


জগন্নাথপুর উপজেলার গ্রাম সৈয়দপুর হাড়িকোনা গ্রামে  রাতের আঁধারে একই মালিকের ২টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা।

রবিবার (১০ মে) রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত মোঃ ইরশাদ আলী ছেলে মোঃ মঈনুল ইসলামের উপজেলায় সৈয়দপুর অবস্থিত ২ টি পুকুরে এই ঘটনাটি ঘটে।মোঃ মঈনুল ইসলাম দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে ২টি পুকুর মাছ চাষ করে আসছিল।রবিবার দিবাগত রাতে ২টি পুকুরে দুর্বৃত্তকারীরা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলে।

মঈনুল ইসলাম বলেন, আমি বিভিন্ন ভাবে ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেছি আমার এই ক্ষতি করায় আমি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়লাম। আমার যে ক্ষতি হয়েছে এখান থেকে উদ্ধার হওয়ার মতো এই মুহূর্তে আমার কোন অবস্থা নেই। একটা সুস্থ তদন্তের মাধ্যমে আইনের কাছে বিচার চাচ্ছি এবং অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তির চাচ্ছি। সেই সাথে মত ভুক্তভোগী আর যেন কেউ না হয়।

জগন্নাথপুর  উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ এমদাদ আহমেদ বলেন,প্রায় ৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে  দুর্বোত্তরা,এই পুকুর চাষী তার এই ক্ষতিতে শেষ হয়ে গেছে। আমরা চাই সঠিক তদন্ত করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর এখন পর্যন্ত পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে