‘মাকে নিয়ে গান লিখতে পারি না’, সুমির কণ্ঠে মায়ের শূন্যতা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ AM

‘মাকে নিয়ে গান লিখতে পারি না’, সুমির কণ্ঠে মায়ের শূন্যতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৪:০৬:৩৮ PM

‘মাকে নিয়ে গান লিখতে পারি না’, সুমির কণ্ঠে মায়ের শূন্যতা

সংগৃহীত


পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। আর আজ রোববার (১০ মে) বিশ্ব মা দিবস। বিশেষ এদিনটিতে মাকে স্মরণ করে সামাজিক মাধ্যমগুলো যেন হয়ে উঠেছে মাকে নিয়ে গল্প বলার খাতা। মা দিবসে কেউ মৃত মায়ের জন্য শোক করছেন আবার কেউ জীবিত মাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন ভালোবাসায়। এ তালিকায় আছেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমিও।

জানিয়েছেন সুরের হাত ধরে দিন শুরু হলেও মাকে নিয়ে গাইতে পারেন না তিনি। গলা ধরে আসে। কেননা তার মা নেই। মাকে নিয়ে পুরোনো একটি গান প্রকাশ করে সে কথাই জানিয়েছেন তিনি।‘আমি বোকা’ শিরোনামের সে গানের ক্যাপশনে সুমি লিখেছেন, ‘মা মারা যাওয়ার পর মাকে নিয়ে গান লিখতে পারি না। এটা বেশ আগে বানানো গান। মাকে নিয়ে গান। গাইতে গেলেও গলা ধরে আসে। তবু গাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে।’

এরপর গানের কয়েকটি লাইন তুলে গায়িকা লেখেন, ‘আল্লাহ মাকে নিয়ে গেল। তাই বোকার মতো মা ছাড়াই থাকি। কিন্তু সবার যাদের মা যে যেখানে আছেন, সুস্থ থাকুন; বেঁচে থাকুন; সন্তানের আদরে, স্পর্শে, সম্মানে, যত্নে থাকুন। মা দিবসের শুভেচ্ছা।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন