কুলাউড়ায় নাজিরের চক মাদ্রাসায় পাগড়ি প্রদান ও এমপি শকুকে সংবর্ধনা
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০০ PM

কুলাউড়ায় নাজিরের চক মাদ্রাসায় পাগড়ি প্রদান ও এমপি শকুকে সংবর্ধনা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৮:২৪:০০ PM

কুলাউড়ায় নাজিরের চক মাদ্রাসায় পাগড়ি প্রদান ও এমপি শকুকে সংবর্ধনা

সংগৃহিত


 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র কোরআন শরিফ হিফজ সম্পন্নকারী তিন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান এবং আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) বিকেল আড়াইটায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী ও সমাজসেবক আলহাজ্ব মো. সাইফুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও মাদ্রাসার সুপার আব্দুস সামাদ কায়েছ।

প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এমপি মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত পানি সংকট নিরসনে একটি গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ, মাদ্রাসাকে এমপিওভুক্তিকরণসহ অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতি মাওলানা মো. আহসান উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন চৌধুরী বাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসার সুপার আবুল বাশার, শিক্ষক আব্দুল মজিদ, বিএনপি নেতা আব্দুল আজিজ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক মহি উদ্দিন রিপনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথির উপস্থিতিতে কোরআন শরিফ হিফজ সম্পন্নকারী তিন শিক্ষার্থী হাফিজ সিদ্দিকুর রহমান, হাফিজ মাহফুজুর রহমান তাওহীদ ও হাফিজ রাফি মিয়াকে পাগড়ি পরিয়ে দেন মুফতি আহসান উদ্দিন। এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুর রহমান তিন হাফিজকে নগদ ১০ হাজার টাকা করে উপহার প্রদান করেন।


জৈন্তা বার্তা / ওয়াদুদ