সংগৃহিত
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবে আগমন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী নজমুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে তাকে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত সাংবাদিক, শিক্ষক ও সুধীজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজুল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুহেল আহমদ চৌধুরী, কবি বশির মিয়া ও দিদার হোসেন সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবাসীদের সঙ্গে সাংবাদিক সমাজের সুসম্পর্ক এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে যুক্তরাজ্য প্রবাসী নজমুল ইসলাম চৌধুরী ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




