শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ AM

শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ১০:৩৫:৩৩ PM

শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের  অভিযোগে গ্রে*ফতার ১

সংগৃহিত


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষনের  অভিযোগে দায়ের করা মামলায় রাকিব মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব মিয়া উপজেলার কার্তিপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে।

মামলার অপর দুই আসামি হলেন একই গ্রামের রহমান মিয়ার ছেলে আজিজুর মিয়া (২২) এবং বাক্কার মিয়ার ছেলে মারুফ মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে শাল্লা থানা তিনজনকে আসামি করে মামলা রুজু করে। পরে উপ-পরিদর্শক (এসআই) আরেফিনের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিব মিয়াকে গ্রেফতার করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান