আসছে নতুন নোট, থাকছে না শেখ মুজিবের প্রতিকৃতি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

আসছে নতুন নোট, থাকছে না শেখ মুজিবের প্রতিকৃতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ১২:৪৩:০১ অপরাহ্ন

আসছে নতুন নোট, থাকছে না শেখ মুজিবের প্রতিকৃতি


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। তবে এবার টাকায় থাকছে না কোনো নেতার ছবি। নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কোনো ব্যক্তির প্রতিকৃতি দেখা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন জানিয়েছেন, নতুন নোটে পরিচিত বা দেখলেই চিনতে পারবে এমন কোনো মানুষের প্রতিকৃতি থাকবে না। তবে স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধের কোনো চিত্র, ২০২৪ সালের জুলাই আন্দোলনের গ্রাফিতি বা চিত্র নতুন টাকাতে স্থান পাবে। কোনো বিশেষ ব্যক্তির অবয়ব নতুন টাকায় থাকছে না।

তিনি জানান, টাকায় স্বাধীনতা সংগ্রামী নেতা বা আত্মোৎসর্গকারী কারো ছবি থাকবে— সামাজিক মাধ্যমে এমন নানা গুজব ছড়ালেও সেগুলো ভিত্তিহীন।

মূলত গত ঈদুল ফিতরের আগেই নতুন টাকা ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে আগের ডিজাইন অনুযায়ী টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় একাধিক মহল আপত্তি তোলে। ফলে ওই টাকা বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। এরপরই শুরু হয় নতুন ডিজাইন প্রক্রিয়া, যেখানে নিরপেক্ষতা ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

টাঁকশাল সূত্রে জানা গেছে, ২০ টাকার নোটের ছাপার কাজ প্রায় শেষ, যা চলতি সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। পরের সপ্তাহে প্রস্তুত হয়ে যাবে ৫০ এবং ১০০০ টাকার নোটও। এরপর বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ার সময় নির্ধারণ করবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, সে সময় বিভিন্ন মহল থেকে নতুন টাকার নোট ছাড়ার দাবি ওঠে। কিন্তু নতুন নকশার টাকা বাজারে আনা সময় সাপেক্ষ হওয়ায় তা সম্ভব হয়নি। পরে ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু হয়। প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাপানো হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা