গোলাপগঞ্জে ভূমি মেলা শুরু
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ PM

গোলাপগঞ্জে ভূমি মেলা শুরু

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০২:৪৩:২৭ AM

গোলাপগঞ্জে ভূমি মেলা শুরু


সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ।

রোববার (২৫ মে) ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস, গোলাপগঞ্জ এর আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত সেবা বুথ উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ভূমি সেবা গ্রহীতাবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই ভূমি মেলা আগামী ২৭ মে পর্যন্ত চলবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা