জকিগঞ্জে শিক্ষকের উপর হা ম লা র প্র*তিবাদে শিক্ষার্থীদের অ ব রো ধ ও মা ন ব ব ন্ধ ন
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ PM

জকিগঞ্জে শিক্ষকের উপর হা ম লা র প্র*তিবাদে শিক্ষার্থীদের অ ব রো ধ ও মা ন ব ব ন্ধ ন

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০৪:৩৭:৫৪ AM

জকিগঞ্জে শিক্ষকের উপর হা ম লা র প্র*তিবাদে শিক্ষার্থীদের অ ব রো ধ ও  মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সিলেটের জকিগঞ্জ উপজেলার আলোর মেলা স্কুলের দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার (২৫ মে) সকালে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে সিলেট-জকিগঞ্জ সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন, জামায়াত নেতা দেলোয়ার লস্কর এবং বিএনপি নেতা হাফিজ খালেদ। তারা শিক্ষার্থীদের শান্ত করে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে স্কুলে ফিরে যায়।

পরে স্কুল ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন কুতুব উদ্দীন, দেলোয়ার লস্কর, হাফিজ খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং স্কুলের অধ্যক্ষ আতিকুর রহমান। সভায় জানানো হয়, ২৬ মে (সোমবার) বিকেল ২টায় সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন চলবে। তারা তিনটি দাবি তুলে ধরেন,স্কুল ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, ইভটিজিং বন্ধ করা, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা।

দাবি বাস্তবায়ন না হলে ২৭ মে থেকে লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

গত বৃহস্পতিবার পরীক্ষার সময় এসএসসি পরীক্ষার্থীদের একটি দল শ্রেণিকক্ষে ঢুকে দুই শিক্ষকের ওপর হামলা চালায়। বাধা দিতে গিয়ে আহত হন এক শিক্ষার্থীও। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা