প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের সহধর্মিনীর ই ন্তে কা লে মামুনুল হকের শো*ক
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ PM

প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের সহধর্মিনীর ই ন্তে কা লে মামুনুল হকের শো*ক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০৮:৪৩:৩৬ AM

প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের সহধর্মিনীর ই ন্তে কা লে মামুনুল হকের শো*ক

ফাইল ছবি


বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজিরবাজার সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের সহধর্মিনী ও ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর আল্লামা মামুনুল হক, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা জালাল উদ্দিন আহমদ।

রোববার (২৫ মে) বিকালে নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমার ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা রহমত উল্লাহ, জেলা সভাপতি শায়খ মাওলানা ইকবাল হোসাইন, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা রেজাউল হক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওরানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল ইসলাম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হিফজুর রহমান হেলাল, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ সাদিক, লন্ডন মহানগর সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন।

উল্লেখ্য, মরহুমা ২৪ মে শনিবার দিবাগত রাত ১২টায় নিজ বাসায় ইন্তেকাল করেন। রোববার বাদ জোহর নয়াসড়ক মসজিদে মরহুমার ২য় ছেলে জামেয়ার নায়বে মুহতামিম মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ জানাযার নামাজে ইমামতি করেন। জানাযার নামাজে সিলেটের বিপুল সংখ্যক আলেম উলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন। পরে মানিকপীরস্থ কবরস্থানে দাফন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা