সিসিকের ৩৪নং ওয়ার্ডে দ্রুত পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের দাবিতে স্মারকলিপি
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ PM

সিসিকের ৩৪নং ওয়ার্ডে দ্রুত পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের দাবিতে স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১১:০৯:৫৮ AM

সিসিকের ৩৪নং ওয়ার্ডে দ্রুত পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের দাবিতে স্মারকলিপি

ছবি : সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় দ্রুত পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেওয়ার দাবিতে বৃহত্তর শাহপরান গেইট ব্যবসায়ীবৃন্দ ও সিলেট যুব ও ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বরাবরে পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর শাহপরান গেইট ব্যবসায়ীবৃন্দ ও সিলেট যুব ও ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শাহপরান গেইট ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কবির উদ্দিন লিটন, খন্দকার মার্কেটের কমিটির কাউসার আহমদ ও কামাল আহমদ, যুব ও ছাত্র কল্যাণ ফেডারেশনের ইমরান লস্কর ইমন ও আফফান খলিল, সাইফুল ইসলাম, বনবাছা মার্কেট কমিটির মোঃ রাজু আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয় সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় অল্পবৃষ্টি হলেই ড্রেনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগে পরিণত হয়। পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্ভোগ হতো না। শাহপরান এলাকার সর্বস্তরের জনসাধারণের কষ্ট লাঘবে দ্রুত পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা