ওসমানীনগরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উ*চ্ছেদ অ ভি যা ন
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ PM

ওসমানীনগরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উ*চ্ছেদ অ ভি যা ন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১১:২০:১১ AM

ওসমানীনগরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উ*চ্ছেদ অ ভি যা ন

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে রাখা দোকানপাটের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার এলাকায় এই অভিযান শুরু হয়।

হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও বাজার কমিটির সদস্যরা অংশ নেন।

অভিযানে ৮টি ব্যাটারিচালিত টমটম আটক, ১টি বাসের রং পার্কিং এবং ৪টি অটোরিকশার বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখল অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়া হয়।

হাইওয়ে পুলিশ সুপার বলেন, ফুটপাত দখল ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হয়। ঈদ সামনে, তাই শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ফুটপাত ব্যবসার জন্য নয় এটি পথচারীদের চলাচলের জায়গা। সবাইকে আইন মেনে চলতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা