জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বা*তিলের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ PM

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বা*তিলের দাবি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০২:৪৭:৪৬ AM

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বা*তিলের দাবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত দ্যা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় পাঁচ মৌজাবাসীর আয়োজনে দ্বিতীয় দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ মে) বেলা ১১টায় চারিকাঠা ইউনিয়নের গুচ্ছগ্রামে মেঘালয় টি এস্টেট সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চারিকাঠা ইউনিয়ন পরিষদে স্থানীয় জনসাধারণ জড়ো হয়ে মিছিল আকারে গুচ্ছগ্রাম এলাকায় এসে মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য হাফিজ মোহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম দফা মানববন্ধন ও দুই দফা অবস্থান কর্মসূচি পালনের পর ভূমি উপদেষ্টা বরাবরে পাঁচ মৌজাবাসীর পক্ষ থেকে দরখাস্ত প্রদান করা হয়েছে। হতাশার ব্যাপার হলো, এখন পর্যন্ত সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তারা বলেন, পাঁচ মৌজার মানুষ স্বাধীনতার পূর্ব থেকে অত্র অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তারা নিজ দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো বসবাস করতে চান না।

বক্তারা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে উক্ত এলাকায় স্থায়ীভাবে বসবাসকারীদের নামে জমি বন্দোবস্ত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন আন্দোলনকারী পাঁচ মৌজাবাসী।

এসময় আরও বক্তব্য দেন স্থানীয় মুরুব্বি মোহাম্মদ কামাল উদ্দিন, সামসুল হক, আজমল হোসেন, জহুরুল ইসলাম, আবদুল মালিক, কবির আহমেদ, বদরুল ইসলাম, তাজুল ইসলাম, ওমর আলি, আনোয়ারুল হক ও নেসার আহমেদসহ পাঁচ মৌজার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা