দলের নি র্যা তি ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : ইমদাদ চৌধুরী
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৬ AM

দলের নি র্যা তি ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : ইমদাদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৮:৫২:১৭ AM

দলের নি র্যা তি ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : ইমদাদ চৌধুরী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতা কর্মীরা কি পরিমান নির্যাতন ও নিপীড়ন হয়েছে সেগুলো দেশের মানুষ অবলোকন করেছেন। দলের এসব নেতাকর্মীদের দেখাশোনা করা ও তাদের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কল্যাণে কাজ করি।

সোমবার ( ২৬ মে ) বাদ যোহর বস্তির চোখ জামে মসজিদে সিলেট নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়েস আহমেদের রুহের মাগফেরাত কামনায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মরহুম লায়েস আহমেদের পরিবারকে দেখতে যান এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৩১নং ওয়ার্ড বিএনপির আব্বায়ক রাজন মিয়া, আব্বায়ক কমিটির সদস্য মোঃ নিজাম মিয়া, মোঃ শাবুদ্দিন মিয়া, মোঃ কবির মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ রোহেল আহমেদ, মোঃ মইন উদ্দিন, মোঃ আয়াছ আহমেদ, মোঃ লিয়াকত মিয়া, মোঃ সজাদ মিয়া, স্বেচ্ছাসেবক দল শাহ পরান থানার সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা সমাজ সেবা সম্পাদক তাইর আলী, সাবেক কমিটির সহ-সভাপতি মানিক মিয়া, সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মুক্তার। এছাড়াও ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা