কোম্পানীগঞ্জের তিন সেতুতে গর্ত, দু র্ঘ ট না র শ ঙ্কা
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৩ AM

কোম্পানীগঞ্জের তিন সেতুতে গর্ত, দু র্ঘ ট না র শ ঙ্কা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১১:৩৩:২২ AM

কোম্পানীগঞ্জের তিন সেতুতে গর্ত, দু র্ঘ ট না র শ ঙ্কা

ছবি : সংগৃহীত


সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে তিন সেতুর উপরিভাগের ঢালাই ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ৩৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ওপর থাকা লাছুখাল (দক্ষিণ), দক্ষিণ বুড়দেও এবং তেলিখাল (পেট্রোল পাম্পের উত্তরে)–এই সেতুগুলো দীর্ঘদিন ধরেই মেরামত না হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। দুর্ঘটনার শঙ্কা নিয়ে প্রতিদিন হাজারো মানুষ শত শত যানবাহনে এই সেতুগুলো পার হচ্ছেন। সেতুগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, লাছুখালের ওপর নির্মিত সেতুর উপরিভাগের তিনটি অংশের ঢালাই উঠে গেছে। ওয়ারিং কোর্স (পাথর, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই করা) উঠে গিয়ে বড় আকৃতির গর্তের সৃষ্টি হয়ে আছে। একই অবস্থা দক্ষিণ বুড়দেও সেতুর। এই সেতুর মাঝখানে বড় একটি গর্ত। উত্তরপার্শ্বে জয়েন্ট মুভমেন্টে ঢালাই উঠে রড বেরিয়ে পড়েছে। এছাড়া তেলিখাল (শাহপরান ফিলিং স্টেশনের উত্তরে) সেতুতে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, এই সেতুগুলোর ওপর দিয়ে বাস, মাইক্রোবাস, পিক-আপ, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল ও ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অসংখ্য পর্যটকবাহী গাড়িও চলে এসব সেতু দিয়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে সংস্কারের দাবি তাদের।  

লাছুখাল সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করেন ইজিবাইক চালক আরশ আলী। তিনি বলেন, এর আগেও এই সেতুর ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। তখন দায়সারাভাবে মেরামত করা হয়েছিল বলেই আজ আবার সেতুর এ অবস্থা হয়েছে। আমরা গাড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে আতঙ্কের মধ্যে থাকি। 

এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোর্শেদ আলম জানান, প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী কোম্পানীগঞ্জ মহাসড়কের এসব সেতু পেরিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে। দ্রুত সেতুগুলো মেরামত না করলে যেকোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

পথচারী কবির আহমদ বলেন, দীর্ঘদিন ধরে মরণফাঁদ হয়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ দেখছি না। বর্নি গ্রামের নুরুল আমিন মেম্বার বলেন, মোটরসাইকেলে যাতায়াতে বেশি ঝুঁকি থাকে। সেতুগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন। 

এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, কোম্পানীগঞ্জ মহাসড়কের সেতুগুলোর মেরামত জরুরি। ইতোমধ্যে আমাদের পর্যবেক্ষক টিম পরিদর্শন করেছে। ঠিকাদার নিয়োগও হয়ে গেছে। আবহাওয়া খারাপ থাকায় কাজ শুরু করা যায়নি। আগামী ঈদের আগেই মেরামত কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে বলা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা