ছবি: নিজস্ব
সিলেটের জকিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৬ মে রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে রাত ১১টা ১৫ মিনিটে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুলতানপুর গ্রামের বাসিন্দা ময়নুল হক (৪৪), পিতা মৃত আতর আলী, মাতাঃ মোছাঃ আমিনা খাতুন, মালিকানাধীন চাউলের দোকান থেকে তার হেফাজতে থাকা ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। পরে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নম্বর-২০, তারিখ: ২৭/০৫/২০২৫) রুজু করা হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জৈন্তাবার্তা / মনোয়ার




