জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সিলেটে বিএনপির ২ দিনের কর্মসূচি
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৭ AM

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সিলেটে বিএনপির ২ দিনের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৬:৪৯:১৮ AM

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সিলেটে বিএনপির ২ দিনের কর্মসূচি

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২দিনের কর্মসূচি ঘোষনা করেছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষনা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে (বৃহস্পতিবার) নগরীর বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ ও বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রঙ্গানে দোয়া ও মিলাদ মাহফিল পর দিন ৩০ মে (শুক্রবার) বিকাল ৪টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে শহীদ জিয়ার জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া মুসলিম সাহিত্য সংসদে চলমান শহীদ জিয়া গ্রন্থমেলায় বিশিষ্ট গবেষক ও লেখক মরহুম মাহফুজ উল্লাহ লিখা শহীদ জিয়ার জীবনীর বইয়ের আলাদা স্টল রাখা হবে সেখান থেকে বই সংগ্রহ করতে পারবেন সবাই।

কর্মসূচি গুলো সফল করতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপি, ৬টি থানা, ৪২ ওয়ার্ড ও বিভিন্ন পাড়া ও আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা