সিলেটের মোটরসাইকেল চো*র চ ক্রের ৬ সদস্য গ্রে ফ তা র
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৭ AM

সিলেটের মোটরসাইকেল চো*র চ ক্রের ৬ সদস্য গ্রে ফ তা র

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৬:৫৭:২৯ AM

সিলেটের মোটরসাইকেল চো*র চ ক্রের ৬ সদস্য গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ মে) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একটি দল ভোর সোয়া ৫টার দিকে ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা শ্যামলিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২৯), সামছুজ্জামানের ছেলে আবুল কালাম (৩২), পরেশ দাসের ছেলে প্রণয়ন দাস (২৬), বদিউজ্জামানের ছেলে সাইফুজ্জামান (৩২), মৃত আবুল বাহারের ছেলে মো. রেজাউল করিম (২৯), প্রাণ কমল চৌধুরীর ছেলে লোটন চৌধুরী (৩৩)।

এ সময় তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা সবাই দীর্ঘদিন ধরে সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাম্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে (নং ৪৬, ২৭/০৫/২৫) মঙ্গলবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি মো. সাইফুল ইসলাম

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা