সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৬ AM

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৭:২৪:২০ AM

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ছবি : সংগৃহীত


সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে বেড়ে যাওয়া তাপমাত্রায় জনজীবনে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

মঙ্গলবার সিলেটের উপর দিয়ে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এদিন বিকেল ৪টা পর্যন্ত রেকর্ড করা হয় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা- ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, এই তাপমাত্রা এ বছরের মধ্যে সর্বোচ্চ, যা আগের দিনের ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

এদিকে আজ সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে সিলেট। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুরেরা। নগরের রাস্তায় মানুষ কম দেখা গেছে। যানবাহন চলাচলও কম চোখে পড়ে। প্রচণ্ড রোদে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে স্থানীয়দের পর্যাপ্ত পানি পান, সূর্যের সরাসরি প্রভাব থেকে সুরক্ষা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা