রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সং ঘ র্ষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ১২:১০:৫৭ অপরাহ্ন

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সং ঘ র্ষ

ছবি : সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই সংগঠনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের পরিবহন চত্ত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরের সামনে এ ঘটনা ঘটে। এতে দুই দলের প্রায় চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ‘শাহাবাগবিরোধী ছাত্র ঐক্যে’র বিক্ষোভ মিছিল হচ্ছিল। একই সময়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল হয়। এসময় স্লোগানকে কেন্দ্র করে দুটি সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শাহবাগবিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, ২০১৩ সালে রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহবাগে একটা মবতন্ত্র কায়েম করেছিল। তারা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা ২০২৪-এ এসে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে শেষ হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা আবার মিছিল করছিল। এজন্য আমরা শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছিলাম। আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায়।

আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বলেন, আমরা শাহবাগীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছিলাম। সেই মিছিলে বামপন্থিরা অতর্কিত হামলা চালিয়ে শাহবাগবিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কিছু ভাইকে আহত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জামায়াত নেতা এটিএম আজহারের অবৈধ মুক্তির ঘোষণা বাতিলের দাবিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলাম। এসময় শাহাবাগবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। সেখানে শিবিরের বিভিন্ন হলের নেতাকর্মী এবং শাখা শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা