সিলেটে ৫১ লক্ষ টাকার ভা*রতীয় প্রসাধনী ও কাভার্ড ভ্যানসহ আট ক ১
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১১ AM

সিলেটে ৫১ লক্ষ টাকার ভা*রতীয় প্রসাধনী ও কাভার্ড ভ্যানসহ আট ক ১

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ১২:৩২:২৭ PM

সিলেটে ৫১ লক্ষ টাকার ভা*রতীয় প্রসাধনী ও কাভার্ড ভ্যানসহ আট ক ১

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ একটি রেজিস্ট্রেশনবিহীন কাভার্ড ভ্যান আটক ও এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ৫০ মিনিটে শাহপরাণ (র.) থানাধীন সুরমা গেইট এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি রেজিস্ট্রেশনবিহীন নেভি ব্লু রঙের মিনি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত গতিতে সিলেট শহরের দিকে পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশের একটি দল ধাওয়া করে ভ্যানটি সিলেট সরকারি কলেজের বিপরীত পাশে আল জালাল এলপিজি ও সিএনজি পাম্প সংলগ্ন সিলেট-তামাবিল সড়কে আটক করে।

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন আবুল কাশেম (১৯), পিতা- জহির উদ্দিন, মাতা- হাসনা বেগম, সাং- খাগড়া, বাঘের সড়ক, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় তৈরি Cadila Skinshine Cream এর ১২,৩০০ পিস, প্রতিটির ওজন ৩০ গ্রাম এবং বাজারমূল্য ৪১৫ টাকা করে, মোট মূল্য ৫১,০৪,৫০০ টাকা। এছাড়াও জব্দ করা হয়েছে একটি রেজিস্ট্রেশনবিহীন কাভার্ড ভ্যান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা