সিলেটের কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শিহাব উদ্দিন (৪৫)। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি স’মিলের পাশে কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, হামলাকারীদের তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জৈন্তা বার্তা/আরআর




