জকিগঞ্জে 'শতভাগ বিদ্যুতায়নের' মাঝেই অন্ধকারে গ্রাম
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৪ AM

জকিগঞ্জে 'শতভাগ বিদ্যুতায়নের' মাঝেই অন্ধকারে গ্রাম

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৩:০৬:৩৫ AM

জকিগঞ্জে 'শতভাগ বিদ্যুতায়নের' মাঝেই অন্ধকারে গ্রাম

প্রতীকী ছবি


‘শতভাগ বিদ্যুতায়িত’ ঘোষণার আওয়াজে আলোকিত সিলেটের জকিগঞ্জ উপজেলা। অথচ সেখানেই অবহেলিত থেকে গেছে একটি ছোট্ট গ্রাম উত্তর ঘেচুয়া। সুলতানপুর ইউনিয়নের এই গ্রামের আটটি পরিবার গত চার বছর ধরে আলো আসার অপেক্ষায়।

ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক জানান, বহু আবেদন ও অনুরোধের পর ৫টি বৈদ্যুতিক খুঁটি বসানো হয়। তবে সেখানেই শেষ। লাইন টানা বা বিদ্যুৎ সংযোগের কোনো ব্যবস্থা আর হয়নি। স্থানীয় কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।

পাশের গ্রামগুলোতে যখন সন্ধ্যায় আলো জ্বলে, উত্তর ঘেচুয়ার শিশুরা তখন কুপির আলোয় পড়াশোনা করে। বৃদ্ধরা নিরব অন্ধকারে অপেক্ষার প্রহর গোনেন। আধুনিক জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবকিছু থেকেই পিছিয়ে পড়েছেন তারা।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার জানান, কীভাবে ওই পরিবারগুলো বিদ্যুৎসেবার বাইরে রয়ে গেল তা তার জানা নেই। বর্তমানে সংযোগ পেতে হলে ব্যক্তিগত খরচেই তা নিতে হবে।

সরকার যেখানে প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে এই আটটি পরিবার এখনও অন্ধকারে। গ্রামবাসী চান, তাদের দীর্ঘশ্বাস যেন সরকার আমলে নেয়। তাদের প্রতি রাতের অন্ধকার যেন দ্রুত আলোয় বদলে যায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা