ছবি : সংগৃহীত
সিলেট রেলওয়ে স্টেশনের নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক অভিযান চালিয়েছে। এসময় টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।
বুধবার ( ২৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়। এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক।
অভিযানে স্টেশনে টিকিট কালোবাজারির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর সাথে জড়িত ১জনকে চিহ্নিত করা হয়েছে। একই সাথে নকশা ছাড়া নতুন প্লাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতা মিলেছে।
এছাড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাত অভিযোগেরও প্রাথমিক সত্যতা প্রমানিত হয়েছে।
এসব অভিযোগে বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।
জৈন্তাবার্তা / মনোয়ার




