বিকেলে বাংলাদেশ উপকূল অ*তিক্রম করবে গভীর নিম্নচাপ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিকেলে বাংলাদেশ উপকূল অ*তিক্রম করবে গভীর নিম্নচাপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৪:০৭:২১ পূর্বাহ্ন

বিকেলে বাংলাদেশ উপকূল অ*তিক্রম করবে গভীর নিম্নচাপ

ছবি : সংগৃহীত


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। যা আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, গতকাল বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। যা আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল। যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি।

এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে উপকূল অতিক্রম করবে। যার প্রভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলেও সতর্কতা দিয়েছিল ভারতীয় আবহাওয়া বিভাগ। সাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এগুলো ছাড়াও অরুণাচল প্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সাগরে নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে ৩ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো হলো — হাতিয়া, বেতুয়া এবং খেপুপাড়া। একইসাথে সব উপকূলীয় এলাকার আশপাশের এলাকা ও নদীবন্দরগুলোতেও এখন নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন  এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ও নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত বহাল রয়েছে। সেজন্য নদী অন্য স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া বা আয়শাবাগ, এবং ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ ও নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানের চলাচলের ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে আবারও নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা