সিলেট সুনামগঞ্জে ১ কোটি ২৮ লক্ষ টাকার চো*রা চা লা নী মালামাল আ ট ক
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৯ AM

সিলেট সুনামগঞ্জে ১ কোটি ২৮ লক্ষ টাকার চো*রা চা লা নী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৫:৫৭:৫০ AM

সিলেট সুনামগঞ্জে ১ কোটি ২৮ লক্ষ টাকার চো*রা চা লা নী মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপি কর্তৃক  অভিযান চালিয়ে ১ কোটি ২৮ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য সামগ্রী আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়,  ২৯ মে  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লবিয়া এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিজিবি।

এ সময় অভিযানে  বিপুল পরিমান ভারতীয় জিরা, বড়শি, সুপারি, বাজি, বিগ ফিশ মেডিসিন, পাতা কাঠি, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১,২৮,৯৭,২১৪.০০ (এক কোটি আটাশ লক্ষ সাতানব্বই হাজার দুইশত চৌদ্দ) টাকা সমপরিমাণ । 

এ ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা