স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১১ AM

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৭:০১:৩৭ AM

 স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছবি: নিজস্ব


স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, সহশিক্ষা কার্যক্রম সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। আর প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের  আয়োজন শিক্ষার্থীদের সেই সুযোগ সৃষ্টি করে দেয়।

বৃহস্পতিবার (২৯ মে) স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিনিয়র প্রভাষক রনজিত তালুকদার এর সভাপতিত্বে ও প্রভাষক আন্নামা চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেছের ভাইস প্রিন্সিপাল (প্রাথমিক শাখা) নাহিদা খান।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ ও সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে নজরুল ও রবীন্দ্র সংগীত, ভাটিয়ালি, লোকসংগীত, গান, নাচ, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো ফয়জুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা